ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হকের মনোনয়ন দাখিল

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী মোঃ এমদাদুল হক শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি মুরাদনগর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়ন দাখিল প্রক্রিয়াকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বেদারুল ইসলাম নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী সার্বিক দাপ্তরিক কার্যক্রম তদারকি করেন। পুরো কার্যক্রম ছিল শান্ত, সুশৃঙ্খল ও আইনানুগ।

মনোনয়নপত্র দাখিলের সময় রিপাবলিকান পার্টির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের একাধিক শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য- দলটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ রুবেল সরকার, সদস্য মোহাম্মদ নাজমুল হসান, মোঃ আলী আকবর, মোঃ হাসানুজ্জামান ও মোঃ আলী আজগর প্রমূখ।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমদাদুল হক বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে আমরা আপসহীন। মুরাদনগরের মানুষ পরিবর্তন চায়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই জনগণের প্রধান প্রত্যাশা।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

এ সময় উপস্থিত দলীয় নেতৃবৃন্দ শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এবং নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ছাত্রদল নেতার অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ

মুরাদনগরে রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হকের মনোনয়ন দাখিল

আপডেট সময় ০৯:৩১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫