ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগর উপজেলারয় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে কোম্পানিগঞ্জ–নবীনগর সড়কের বাখরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তার পরনে ছিল নেভি ব্লু রঙের গেঞ্জি ও ট্রাউজার। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে থোল্লা এলাকায় সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা তাকে উদ্ধার করে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করলেও চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।

খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, কোনো অজ্ঞাত যানবাহন ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০৬:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫