মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হারুনুর রশিদ মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুম হারুনুর রশিদ মোল্লা মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম সোনাউল্লা গ্রামের মরহুম ডা. ইয়াকুব হোসেন মোল্লার ছেলে এবং আবুল কাশেম মোল্লার ছোট ভাই।
তিনি দীর্ঘ ৩০ বছর ধরে মুরাদনগর উপজেলা সদরের মোহনা আবাসিক এলাকায় নিজ বাসভবনে বসবাস করে আসছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি কয়েক মাস ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে এক সপ্তাহ আগে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
মরহুমের জানাজা বৃহস্পতিবার বাদ জোহর মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম সোনাউল্লা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে শিক্ষা অঙ্গনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ 
















