ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

রোববার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।

উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল আউয়াল খন্দকার। আরো বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, ব্রাকের আইন সহায়ক কর্মকর্তা সিনথিয়া ফারহানা।
এসময় বক্তারা বলেন, নারীদের অবহেলার কোন সুযোগ নেই। নারীদেরকে একজন মা, বোন বা স্ত্রী না ভেবে তাকে প্রথমত একজন মানুষ ভাবা আমাদের প্রত্যেকের উচিত। এমনকি তাদের শ্রমের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। নারীদের প্রতি সমবেদনা নয়, তাদের সকল অধিকারের নিশ্চয়তা প্রদান করা আমাদের কর্তব্য।

তারা আরো বলেন, নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দীর্ঘদিনের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরও নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ই দিবসটির মূল বার্তা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, উপজেলা রিসোর্স অফিসার মোঃ জিল্লুর রহমান, জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়ক মোঃ মুজিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট সময় ১০:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬