মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুইটি অবৈধ ড্রেজার মেশিন ও প্রায় ১২০০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে। পাশাপাশি মাটি বহনকারী তিনটি ট্রাক্টর কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী আকবপুর ও যাত্রাপুর ইউনিয়নে অবৈধ মাটিকাটা বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব হাসান খান।
এ সময় আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুর এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুইটি অবৈধ ড্রেজার মেশিন ও ১২০০ ফুট পাইপ অপসারণ করা হয়।
একই দিনে যাত্রাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে বহন করার অপরাধে এক ট্রাক্টর মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান জানান, অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ 














