ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হোমনায় সরকারি হাসপাতালে ক্যানোলা বসাতে না পারায় প্রাইভেটে অতিরিক্ত বিল আদায় 

তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলা সদরে অবস্থিত বেসরকারী হাসপাতাল গুলিতে রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ ছাড়া হাসপাতালে সাধারণ চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবার জন্য নির্ধারিত মূল্যের তুলনায় কয়েকগুণ বেশি অর্থ আদায় করার অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে রোগী ভর্তি হওয়ার পর বিভিন্ন খাত দেখিয়ে বিল বাড়িয়ে দেওয়া হয়। যা পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়ছেন স্বল্প আয়ের মানুষজন।
পাথালিয়াকান্দি গ্রামের ভোক্তভোগী মো. তপন মিয়া  জানান, আমার মেয়েকে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি হলেও তারা আমার মেয়ের হাতে একাধিকবার ক্যানোলা লাগাতে ব্যর্থ হন, ফলে জরুরী বিভাগের ডাক্তার প্রণয় কুমার দেবনাথ রোগীকে ক্যানোলা লাগানোর জন্য হোমনা সদরের নিরাপদ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে শুধুমাত্র ক্যানোলা লাগানোর বিল বাবদ আমার নিকট থেকে ৫০০ টাকা নিয়েছেন।
এ বিষয়ে সরকারী হাসপাতালের ডাক্তার প্রণয় কুমার দেবনাথ জানান, রোগীর শরীরে ক্যানলা লাগানো যাচ্ছিল না, নিরাপদ হাসপাতালে মেশিন আছে সহজেই ক্যানোলা লাগানো যায়। তাই সেখানে পাঠিয়েছি। তবে ক্যানোলা জন্য ৫০০ টাকা বিল অতিরিক্ত হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, বেসরকারি হাসপাতালগুলোর ওপর যথাযথ নজরদারি না থাকায়  দিন দিন ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে নিরাপদ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান বলেন, তাদের তালিকার বাইরে অতিরিক্ত বিল নিতে পারবে না। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয় সংবাদ

আপডেট সময় ১১:৫৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬