সাফায়েত উল্লাহ মিয়াজি, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি রায়হান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন ইসরাত জাহান তামান্না, বক্তব্য রাখেন নুরুন্নাহার আক্তার সেজুতী ও ইসরাত জাহান তামান্না।
শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষক ওমর ফারুক ও বেলাল হোসেনের সঞ্চালয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য আবুল কাশেম, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার, সহ সভাপতি ইয়াছিন মজুমদার, বিএনপি নেতা নেতা আনোয়ার হোসেন ভূঁইয়া, শ্রীফলিয়া বাজার পরিচালনা কমিটি সভাপতি মোবারক খাঁন, সহকারী প্রধান শিক্ষক মাহবুবর রহমান, শ্রীফলিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা তাজুল ইসলাম, মেসফালাহ হাউজিং এন্ড ডেভেলপার চেয়ারম্যান নুরুল আমিন আজাদ, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আবুল বাশার, বিএনপি নেতা আবু বাহার মজুমদার, ইস্রাফিল খাঁন, অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য মোহাম্মদ উল্লাহ মিঠু, পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজী, যুবদল নেতা হাজী মাহবুব, যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন ভূঁইয়া, আমিনুল ইসলাম, পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মাহফুজ আলম সর্দার, আশারকোটা জামেয়া ইসলামীয়া মিফতাহুল উলুম মাদ্রাসা পরিচালক ফখরুল ইসলাম কাশেমী, শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় সাবেক অভিভাবক সদস্য আব্দুল হক, পেরিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও মাজহারুল ইসলাম মিয়াজী।
এসময় উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আব্দুল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক মনোয়ার মাহমুদ মিলন, সাবেক অভিভাবক সদস্য নাছির উদ্দীন, বিএনপি নেতা আব্দুল কাদের, যুবদল নেতা মহসিন মিয়াজী, ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম, পরান প্রমুখ।
অনুষ্ঠান শেষে এসএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়।
সাফায়েত উল্লাহ মিয়াজি, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: 











