ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এবারের মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জুনিয়র ও সিনিয়র বিভাগে মোট ২০টি স্টল অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে, যা দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়। অতিথিরা স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের মেধার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

জনপ্রিয় সংবাদ

আকস্মিক হজ ক্যাম্প ধর্মমন্ত্রী, হাজিদের সেবায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা

মুরাদনগরে জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

আপডেট সময় ০৭:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬