ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ: গ্রেফতার ৩

মোঃ তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনা উপজেলায় স্বামীর কাছ থেকে এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে তাদের গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—মৃত রশিদ মিয়ার ছেলে মো. সিয়াম (২১), মো. রিফাত (২২) এবং নজরুল মিয়ার ছেলে শরীফ মিয়া (২০)। তারা সবাই উপজেলার ওপারচর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে অটোরিকশায় করে বাবার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পথে তাদের অটোটি আটকিয়ে অভিযুক্তরা জোরপূর্বক নারীকে তুলে নিয়ে যায়।

পরে নির্জন স্থানে স্বামীকে আটক রেখে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, “এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ: গ্রেফতার ৩

আপডেট সময় ০১:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬