ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে বাস চালুর গুঞ্জনে ব্যবসায়ীকে হুমকি

মোঃ নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ–কুমিল্লা সড়কে লাল-সবুজ এসি বাস সার্ভিস চালুর গুঞ্জনকে কেন্দ্র করে এক পরিবহন ব্যবসায়ীকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবহন ব্যবসায়ী জহিরুল ইসলাম খান বৃহস্পতিবার সকালে কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি অভিযোগ করে বলেন, গত ২৭ এপ্রিল কোম্পানীগঞ্জ শ্রমিক ইউনিয়ন অফিসে ফারজানা, ফারহানা, সুগন্ধা ও রয়েল ক্লাসিক পরিবহনের কিছু মালিক ও প্রতিনিধি দাবি করেন যে, তিনি “লাল-সবুজ” নামে একটি এসি বাস সার্ভিস চালু করতে যাচ্ছেন। তবে তিনি স্পষ্টভাবে জানান, লাল-সবুজ পরিবহনের মালিক তিনি নন এবং বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও বলেন, পরবর্তীতে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর ও ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে। তার দুই ছেলের হোয়াটসঅ্যাপে একটি নম্বর (০১৮৮৫৫১৮৬৩৮) থেকে বার্তা পাঠিয়ে আপত্তিকরভাবে এডিট করা ছবি ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

এছাড়া এসএমএসের মাধ্যমে হুমকি দিয়ে বলা হয়, তিনি যদি বাস সার্ভিস চালু করেন তবে ওই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জহিরুল ইসলাম খান বলেন, এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন নেয়ামুল করিম সজীব, মো. দুলাল মিয়া, ফেরদৌস রহমান, উজ্জল মিয়া, হাজী বেলাল, সাইফুল ইসলাম, আনোয়ার খানসহ আরও অনেকে।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে বাস চালুর গুঞ্জনে ব্যবসায়ীকে হুমকি

মুরাদনগরে বাস চালুর গুঞ্জনে ব্যবসায়ীকে হুমকি

আপডেট সময় ১২:৫৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬