ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে|

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মুরাদনগর ডি আর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়| টুর্নামেন্টের ফাইনালে বালক ও বালিকা উভয় বিভাগে প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়|

বালক বিভাগে আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে ২-১ গোলে হারিয়ে বাঙ্গরা ইউনিয়নের কালিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন হয়| অপরদিকে মুরাদনগর সদর ইউনিয়নের ধনীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে ১-০ গোলে হারিয়ে যাত্রাপুর ইউনিয়নের মোচাগরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন হয়|

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে কুমিল্লা-৩ মুরাদনগর উপজেলার সংসদ সদস্য মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ উপস্থিত থাকার কথা থাকলেও সংসদ অধিবেশন থাকার কারণে উপস্থিত থাকতে না পারায় উনার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া|

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, হায়াতুন্নবী, আব্দুর রহমান, মুরাদনগর থানার এসআই রুহুল আমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ|

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ| এই ধরনের টুর্নামেন্ট থেকেই আগামী দিনের দক্ষ ফুটবলার উঠে আসবে যারা দেশের নাম উজ্জ্বল করবে|

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়| মাঠজুড়ে শিক্ষার্থী, অভিভাবক ও দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়|

জনপ্রিয় সংবাদ

আপডেট সময় ১০:০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬