ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঙ্গরা উমালোচন বিদ্যালয়ের সভাপতি কিবরিয়া

সাজ্জাদ হোসেন শিমুল, মুরাদনগর (কুমিল্লা)ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের (এডহক কমিটি) সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ কিবরিয়া আলম চৌধূরী।

মঙ্গলবার (১২ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন করা হয়।

মোঃ কিবরিয়া আলম চৌধূরী কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা গ্রামের মরহুম নজিব আলী চৌধূরীর ছেলে। তিনি বর্তমানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকায় সোস্যাল ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুমোদিত কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিমকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ মিজানুর রহমান মীর এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে কাউসার মিয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভাপতি নির্বাচিত হওয়ার পর মোঃ কিবরিয়া আলম চৌধূরী বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

এদিকে বিভিন্ন সামাজিক, শিক্ষা ও স্থানীয় সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আপডেট সময় ১২:২৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬