দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুইটি অবৈধ ইটভাটাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর চিমনি ও কাঁচামাল ধ্বংস করে দেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর কুমিল্লার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘এইচ বি এসি ব্রিকস’ এবং ‘একতা ব্রিকস’ নামের দুইটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভাটাগুলোর বিরুদ্ধে এ আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র ও লাইসেন্স সংগ্রহ করে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মুরাদনগর বার্তা ডেস্ক : 









