ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কায়কোবাদের অভ্যর্থনায় প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:

খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে শনিবার (১৬ মে) চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রাকালে কুমিল্লার মুরাদনগরের ইলিয়টগঞ্জ এলাকায় ব্যতিক্রমধর্মী এক রাজনৈতিক মুহূর্তের সৃষ্টি হয়।

মহাসড়কের পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে অবস্থান নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বেলা প্রায় সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রীর বহর ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে সড়কের দু’পাশজুড়ে হাজারো নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।

এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর নেতৃত্বে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও জনসমাগম দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বহনকারী বাস থামান এবং ধর্মমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন।

পরে ধর্মমন্ত্রী নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। মুহূর্তেই পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে হাজার হাজার মানুষ বাসের চারপাশে ভিড় জমায়। জনতার স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে ইলিয়টগঞ্জ মহাসড়ক এলাকা।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর এত বড় রাজনৈতিক উপস্থিতিতে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতি নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য এনে দিয়েছে।

আপডেট সময় ১১:০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬