ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ৫২০ রোগী

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য আয়োজিত বিনামূল্যের চক্ষু চিকিৎসা শিবিরে ৫২০ জন রোগী চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। একই সঙ্গে ছানি রোগে আক্রান্ত ৬৮ জনকে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য কুমিল্লার আলেখার চর চক্ষু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার চাঁদ মিয়া মোল্লা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।

মুরাদনগর সমিতি-ঢাকা-এর উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কুমিল্লা আলেখার চর চক্ষু হাসপাতাল-এর সার্বিক সহযোগিতায় এ সেবামূলক আয়োজন করা হয়।

শিবিরে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা চোখ লাল হওয়া, ঝাপসা দেখা, চোখ দিয়ে পানি পড়া, চুলকানি, চোখ ফুলে যাওয়াসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

চিকিৎসাসেবা নিতে আসা ৬০ বছর বয়সী শামসুন্নাহার বেগম বলেন, “অনেক দিন ধরে চোখে ঝাপসা দেখছিলাম। এখানে এসে কোনো টাকা ছাড়াই ডাক্তার দেখিয়েছি, ওষুধও পেয়েছি। যারা এ আয়োজন করেছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”

চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন মুরাদনগর সমিতি-ঢাকা-এর সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক খান।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. জামাল উদ্দিন আহমদ, সহ-সভাপতি মো. মনিরুল হক ও মো. জহিরুল ইসলাম, মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের অর্থবিষয়ক সম্পাদক মাহবুব হোসেন খান (এমরান), মুরাদনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফুল মিয়া সওদাগর, ইউপি সদস্য বোরহান উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান ও মো. মিজানুর রহমান সরকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এইচ. এম. হাবিবুল্লাহ সোহেল, যুগ্ম-প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. মোসলেহ উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা মুরাদনগর সমিতি-ঢাকার বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ সংগঠনের মূল লক্ষ্য।
সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক খান বলেন, “আমরা শুধু বিনামূল্যে চক্ষু চিকিৎসাই নয়, শিক্ষার্থীদের মেধা বিকাশে পুরস্কার প্রদান, করোনাকাল, বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকেও কাজ করে আসছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ ধরনের উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ৫২০ রোগী

আপডেট সময় ০৮:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬