ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে এক ইউপি সদস্যের প্রান গেল সড়ক দুর্ঘটনায়

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড (রাজনগর)-এর সদস্য খলিলুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৬ জুন) রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রাকালে তিনি দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

খলিলুর রহমান দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে এলাকার উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে কামাল্লা ইউনিয়নসহ সমগ্র মুরাদনগরে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শনিবার (২৭ জুন) তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের মাঝে শোকের আবহ সৃষ্টি হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে তার কর্মময় জীবনের অবদান স্মরণ করেন।

আপডেট সময় ০৭:৫১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬