ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে গোসল করতে নেমে মর্মান্তিক মৃত্যু ব্যবসায়ীর

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় এক ঘণ্টা পর জেলেদের জালের সহায়তায় নেপাল চন্দ্র সাহা (৬৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর জমিদার বাড়ির মদন-মোহন মন্দিরের পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নেপাল চন্দ্র সাহা উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোরারচর গ্রামের মৃত যতীন্দ্র চন্দ্র সাহার ছেলে। তিনি জাহাপুর বাজারের একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন এবং জাহাপুর জমিদার বাড়ির একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও নেপাল চন্দ্র সাহা গোসল করতে মদন-মোহন মন্দিরের পুকুরে যান। একপর্যায়ে সাঁতার কাটতে কাটতে পুকুরের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না মেলায় স্থানীয় জেলেদের খবর দেওয়া হয়। পরে জেলেদের জালের সহায়তায় প্রায় এক ঘণ্টা পর পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং পরে শেষকৃত্য সম্পন্ন করা হয়।

নিহতের ছেলে জয় কুমার সাহা বলেন, “বাবা গোসল করতে গিয়ে হয়তো স্ট্রোক করেছিলেন। সে কারণে তিনি আর পানি থেকে উঠে আসতে পারেননি। আমাদের এ বিষয়ে কোনো অভিযোগ নেই। আমরা এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবেই দেখছি।”

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, এর আগেও একই পুকুরে পানিতে ডুবে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তিনি পুকুরে গোসল করতে আসা সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পুকুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে গোসল করতে নেমে মর্মান্তিক মৃত্যু ব্যবসায়ীর

আপডেট সময় ০৮:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬