ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে জয়ের ফিফটি করলো আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্কঃ 

বিশ্বের তৃতীয় দল হিসেবে ফুটবল বিশ্বকাপে ৫০ ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপের চলমান ২৩তম আসরে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে রোববার (২৮ জুন) সকালে জর্ডানকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে এটি আর্জেন্টিনার ৫০তম জয়।

এর আগে ৫০ ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছে ব্রাজিল ও জার্মানি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ২৩ আসরে অংশ নিয়ে ১১৭ ম্যাচ খেলে ৭৮টি জয়, ১৯টি হার ও ২০টিতে ড্র করেছে। ২১ আসরে অংশ নিয়ে ১১৫ ম্যাচ খেলে ৭০টিতে জয়, ২৪টিতে হার ও ২১টিতে ড্র আছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির।

ব্রাজিল ও জার্মানির পর বিশ্বের তৃতীয় দল হিসেবে বিশ্ব মঞ্চে ৫০ ম্যাচ জয়ের স্বাদ নিল তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৯ আসরে অংশ নিয়ে ৯১ ম্যাচ খেলে ৫০টিতে জয়, ২৪টিতে হার ও ১৭টিতে ড্র আছে আর্জেন্টিনা।

এই তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে- ইতালি ও ফ্রান্স। ১৮ আসরে অংশ নেওয়া ইতালি ৮৩ ম্যাচে ৪৫ জয়, ১৭ হার ও ২১ ম্যাচ ড্র করেছে। ১৭ আসরে অংশ নিয়ে ৭৬ ম্যাচে ৪২ জয়, ২০ হার ও ১৪টিতে ড্র করেছে ফ্রান্স।

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে জয়ের ফিফটি করলো আর্জেন্টিনা

আপডেট সময় ০৬:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬