ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আশ্রাফ আলী (৬০) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) রাতে উপজেলার জাহাপুর ইউনিয়ন অফিস সংলগ্ন ইলিয়টগঞ্জ–মুরাদনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশ্রাফ আলী জাহাপুর এলাকার চকের বাড়ির মৃত বজলুর রহমানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে এক প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন আশ্রাফ আলী। এ সময় একটি মোটরসাইকেল অতিরিক্ত গতিতে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আবু মুসা জানান, মোটরসাইকেলটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। তিনি দ্রুত সরে যেতে সক্ষম হলেও আশ্রাফ আলী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা চালককে আটক করার চেষ্টা করলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি এলাকাবাসী জব্দ করে নিজেদের হেফাজতে রেখেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সড়কে মোটরসাইকেল চালকদের বেপরোয়া চলাচল জনদুর্ভোগ ও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের। দ্রুত নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও জানান তারা।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্ত মোটরসাইকেল চালককে শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপডেট সময় ০৭:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬