ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে স্কাউটিংয়ে নেতৃত্ব ও দক্ষতা বিকাশে দিনব্যাপী প্রশিক্ষণ

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কুমিল্লার মুরাদনগরে স্কাউট সদস্যদের জন্য দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে নেতৃত্বের গুণাবলি বিকাশ, নৈতিক মূল্যবোধ, দলগত কাজ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বুধবার (১৭ জুন ২০২৬) উপজেলা পরিষদের উন্নয়ন সহায়তায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কবি নজরুল মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী। প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন, উপজেলা স্কাউট সম্পাদক মো. তাজুল ইসলাম, বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেইনার মো. আখতারুজ্জামান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ।

বক্তারা বলেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; তাদের বাস্তবমুখী দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়িত্ববোধেও সমৃদ্ধ হতে হবে। স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, মানবিকতা, দেশপ্রেম ও সেবার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তারা আরও বলেন, স্কাউট কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা দলগতভাবে কাজ করা, সংকট মোকাবিলা, সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠার সুযোগ পায়। ফলে ভবিষ্যতে তারা দেশ ও সমাজের জন্য কার্যকর নেতৃত্ব প্রদান করতে সক্ষম হবে।

দিনব্যাপী প্রশিক্ষণে স্কাউটদের জন্য হাতে-কলমে বিভিন্ন সেশন পরিচালনা করা হয়। এতে প্রাকৃতিক দুর্যোগে করণীয়, নৈতিক শিক্ষা, শিক্ষার মানোন্নয়ন, নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা এবং স্কাউট কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৫ জন স্কাউট সদস্য অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে একটি দক্ষ ও সচেতন প্রজন্ম গঠনে সহায়ক হবে।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মসজিদে নামাজরত মুসল্লির মৃত্যু

মুরাদনগরে স্কাউটিংয়ে নেতৃত্ব ও দক্ষতা বিকাশে দিনব্যাপী প্রশিক্ষণ

আপডেট সময় ০৩:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬