ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বোরারচর বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৮ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উচ্ছেদ অভিযানের মাধ্যমে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করে জমিটি পুনরুদ্ধার করা হয়।

বুধবার (১৭ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোরারচর মৌজার ১ নম্বর খতিয়ানের বিএস ১১৩ নম্বর দাগভুক্ত ৮ শতক সরকারি রাস্তার জায়গা দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে দখল করে সেখানে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে প্রশাসন সরেজমিনে তদন্ত শেষে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমিটি দখলমুক্ত করে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান বলেন, উদ্ধারকৃত জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে যাতে কেউ পুনরায় জমিটি অবৈধভাবে দখল করতে না পারে, সে বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সরকারি জমি দখল বা অবৈধ ব্যবহার সংক্রান্ত কোনো তথ্য থাকলে স্থানীয়দের প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বোরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তার একটি অংশ দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হতো। প্রশাসনের এ অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারি জমি দখলমুক্ত রাখার দাবি জানান।

অভিযান পরিচালনাকালে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ওয়াসিম আকরাম, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তাগণ এবং মুরাদনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মসজিদে নামাজরত মুসল্লির মৃত্যু

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার

আপডেট সময় ০৮:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬