ঢাকা ০১:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে মসজিদভিত্তিক মাদকবিরোধী প্রচারণা

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলাকে মাদকমুক্ত ও সামাজিক অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি এবার বেছে নিয়েছেন মসজিদকে।

শুক্রবার (২৬ জুন) জুমার নামাজ উপলক্ষে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের ছালিয়াকান্দি (সৈয়দ বাড়ি) শাহ্ সুফী সৈয়দ মুরাদ আলী পীর সাহেব (র.) কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য দেন।

জুমার নামাজের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ওসি আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে শুধু পুলিশের একার প্রচেষ্টা যথেষ্ট নয়; এ জন্য প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ।

তিনি বলেন, “নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে জনগণের সহযোগিতা অপরিহার্য। মাদক নির্মূলে তথ্য দিন, পরিচয় গোপন রেখে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নেবে।”

তিনি আরও জানান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) ঘোষিত ‘মাদকমুক্ত মুরাদনগর’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

নামাজ শেষে ওসি উপস্থিত মুসল্লিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগসহকারে শোনেন এবং সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি ইউনিয়নভিত্তিক মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার কথাও জানান।

এ সময় ছালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, মসজিদকেন্দ্রিক এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মসজিদভিত্তিক মাদকবিরোধী প্রচারণা

আপডেট সময় ০৯:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬