ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী কর্মসূচি পালিত

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ।

শুক্রবার (২৬ জুন) বাদ আছর “ফুলের সুবাস নিন, মাদক ছেড়ে দিন” স্লোগানকে সামনে রেখে উপজেলা সদরের আল্লাহু চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আল্লাহু চত্বরে এসে পথসভায় মিলিত হয়। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার আমির আ. ন. ম. ইলইয়াস, সাবেক আমির মনসুর মিয়া এবং কুমিল্লা জেলা ছাত্রশিবিরের জুনায়েদ সাকি।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদক নির্মূলে প্রশাসনকে আরও কার্যকর, কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে তরুণদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া মাদকের ভয়াবহ বিস্তার রোধ করা সম্ভব নয়।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী কর্মসূচি পালিত

আপডেট সময় ১০:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬