ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

মো. রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা (পশ্চিমপাড়া-গাঙ্গপাড়) এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া (বড় উত্তমপুর) গ্রামের মো. বাবুল ওরফে বাবু (২৫) এবং একই এলাকার মো. আল-আমিন (৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডিএমএ মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে স্থানীয় বাসিন্দা আবু জাহানের বসতবাড়ির একটি পরিত্যক্ত গোয়ালঘরে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

আপডেট সময় ০৭:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬