ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরকে মাদকমুক্ত গঠনের প্রত্যয়ে শ্রীকাইলে জনসমাবেশ

এম কে আই জাবেদ, মুরাদনগরঃ (কুমিল্লা) :

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়ন সমাজ সংস্কার ফোরামের উদ্যোগে মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় উপজেলার সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর ও অধ্যক্ষ মাওলানা মো. মাহমুদুর রহমান। তিনি বলেন, মাদকমুক্ত, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে আইন আরও কঠোর করার পাশাপাশি সমাজ সংস্কার ফোরামের মাধ্যমে মুরাদনগরসহ সারাদেশে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শ্রীকাইল কৃষ্ণকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন, মাওলানা সাইদুল ইসলাম ও ডা. মোশাররফ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মনিরুল হক জর্জ, উপাধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার, অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, শ্রীকাইল কে.কে. উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোমেন, সাবেক সভাপতি আলমগীর সরকার, প্রধান শিক্ষক কামাল উদ্দিন সরকার, শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বশীর, শ্রীকাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক মুন্সী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল হোসেন, বাঙ্গরা বাজার থানা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম কে আই জাবেদ, সমাজসেবক মোহাম্মদ ওমর ফারুক, জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম ভূঁইয়া, আবু মোছা, কাউছার আলম, মুহাদ্দিস মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা সফিকুল ইসলাম, ডা. নাজমুস সাকিব, বাঙ্গরা বাজার থানার সেকেন্ড অফিসার মো. নুরুল ইসলাম, হাফেজ মাওলানা কামরুল হাসান, শিক্ষক আসাদুল হক (ফুল মিয়া) এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রশাসন এবং সামাজিক সংগঠনসমূহের সমন্বিত উদ্যোগেই মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ করা সম্ভব।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরকে মাদকমুক্ত গঠনের প্রত্যয়ে শ্রীকাইলে জনসমাবেশ

আপডেট সময় ০৬:৩৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬