ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ভাতিজীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা নগরীর উত্তর গাংচর এলাকার এক কিশোরীকে ধর্ষণের দায়ে কাজী মোজাম্মেল হক রিফাত (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ঘটনাকালে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের উত্তর গাংচর (মোগলটুলি) এলাকায় বসবাস করতেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ১০ আগস্ট কিশোরীর বাবা-মা কর্মস্থলে চলে যাওয়ার পর একই এলাকার বাসিন্দা কাজী মোজাম্মেল হক রিফাত তাদের ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। পরে ঘটনার ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

একপর্যায়ে কিশোরী অসুস্থ হয়ে পড়লে মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলেন। পরে ২০২০ সালের ১ অক্টোবর ভুক্তভোগীর মা বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২০২১ সালের ২৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা, কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন এবং অন্যান্য উপাত্ত পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন। পরবর্তীতে আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

আপডেট সময় ০৪:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬