ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে নজরুল বর্ষের সমাপনী, বিজয়ীদের হাতে পুরস্কার

মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, আদর্শ ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’।

তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপনী দিনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুরাদনগর উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তীকে কেন্দ্র করে আবৃত্তি, নজরুলসংগীত, রচনা ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারোয়ার রাব্বী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা শারমিন ফাতেমা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, সাংবাদিক ও নজরুল গবেষক জাহাঙ্গীর আলম ইমরুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য প্রতীক। তাঁর সাহিত্য, সংগীত ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও নজরুলচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আপডেট সময় ০৫:১৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬