ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মো. রেজাউল হক, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামে খেলার সময় বাড়ির পাশের একটি ডোবার পানিতে ডুবে একই বাড়ির দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো—ইউনুস মিয়ার ছেলে ইমরান (৮) এবং আবদুল আউয়ালের ছেলে জুনায়েদ (৮)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই এবং একই বাড়িতে বসবাস করত।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে দুই শিশু বাড়ির পূর্ব পাশের একটি ডোবার ধারে খেলছিল।

একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

পোমকাড়া গ্রামের বাসিন্দা মাইনুদ্দিন সরকার বলেন, “বাচ্চা দুটির বাবা-চাচারা অত্যন্ত ভালো মানুষ। একই সঙ্গে দুই শিশুর এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে।”

সিদলাই ইউনিয়নের ইউপি সদস্য আবুল বাসার বাদল বলেন, “শিশু দুটি আমার ওয়ার্ডের বাসিন্দা। খবর পেয়ে আমি তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। এমন মর্মান্তিক ঘটনা পুরো এলাকাকে শোকাহত করেছে।”

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

একই বাড়ির দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পোমকাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় বাড়ির আশপাশের ডোবা ও জলাশয়ের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

বাঙ্গরায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০৭:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬