ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঙ্গরায় পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার

এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা) ঃ

কুমিল্লার বাঙ্গরা উপজেলার আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার পুলিশ গাঁজা উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই (নিঃ) মো. নাজিম উদ্দিন-এর নেতৃত্বে এসআই (নিঃ) ফেরদৌস রনী, এসআই (নিঃ) রিয়াজুল মোস্তফা, এএসআই (নিঃ) মো. আল আমিন এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে হায়দরাবাদ এলাকার একটি গোয়ালঘরে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে খাকি কসটেপে মোড়ানো ১০টি পুটলা উদ্ধার করা হয়। প্রতিটি পুটলায় ২ কেজি করে মোট ২০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) ফেরদৌস রনী-এর ওপর ন্যস্ত করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং পলাতক মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এদিকে, বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযানের প্রশংসা করে মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বাঙ্গরায় পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময় ০৮:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬