ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১২ মাদকসেবী আটক

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ জন মাদকসেবীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী-এর নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ।

পুলিশ জানায়, অভিযানের সময় রহিমপুর স্কুল মার্কেট এলাকা থেকে ১ জন, রহিমপুর উত্তরপাড়া থেকে ৪ জন, গকুলনগর গ্রাম থেকে ১ জন এবং মুরাদনগর উত্তরপাড়া থেকে ৬ জনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাদের মুরাদনগর থানায় নিয়ে আসা হয়।

আটক ব্যক্তিদের পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পুলিশ আরও জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মুরাদনগর উপজেলায় এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

ট্যাগস

‘বিরোধী দলের ওপর কোনো অত্যাচার-জুলুম নয়, তারা আমাদেরই ভাই

ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১২ মাদকসেবী আটক

আপডেট সময় ০৮:০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬