ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থের বিনিময়ে ২০ সৌদি প্রিন্সের মুক্তি

 অন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবে ‘দুর্নীতিবিরোধী’ অভিযানে গ্রেপ্তার হওয়া প্রায় ২০ প্রিন্স এবং কর্মকর্তাকে মুক্তি দেয়া হয়েছে। অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সমঝোতা হওয়ায় তাঁদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন দেশটির অর্থ মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা, কয়েকজন ব্যবসায়ী ও  সরকারের উপদেষ্টা।

খবরে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া আরও লোকজন সামনের দিনগুলোতে ছাড়া পেতে পারেন। তাঁদের ক্ষেত্রেও লেনদেনের মাধ্যমে সমঝোতা হওয়ার সম্ভাবনাই বেশি। সৌদি কর্তৃপক্ষ এই মাসের শুরুতে ঘোষণা দিয়েছিল, দুর্নীতির অভিযোগে তাঁরা ১৫৯ ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। তাঁদের অধিকাংশই অর্থের বিনিময়ে মুক্তির ব্যাপারে সমঝোতায় রাজি হয়েছেন।

‘দুর্নীতি দমনের’ অংশ হিসেবে একটি কমিটি গঠন করেছেন সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ। এর প্রধান করেছেন যুবরাজকে। এরপর থেকে শুরু হয় ধরপাকড়। নভেম্বরের প্রথম সপ্তাহে দুর্নীতির অভিযোগে প্রিন্স আলওয়ালিদ বিন তালালসহ ১১ যুবরাজ ও সাবেক এবং বর্তমান ৩৮ মন্ত্রীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ। বরখাস্ত করা হয়েছে নৌবাহিনীর প্রধানকেও।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

অর্থের বিনিময়ে ২০ সৌদি প্রিন্সের মুক্তি

আপডেট সময় ০১:০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭