ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের ৪ প্রদেশে তালেবান হামলায় নিহত ৩২

অন্তর্জাতিক ডেস্কঃ

আফগানিস্তানের ৪টি প্রদেশে নিরাপত্তা চৌকি লক্ষ্য করে তালেবান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আফগানিস্তানের কুন্দুজ, বাঘলান, তাকহার ও বাদঘিস প্রদেশে ওই হামলা চালানো হয়।

গতকাল বৃহস্পতিবার চালানো ওই হামলায় নিহত ব্যক্তিরা নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থী মিলিশিয়া সদস্য বলে জানানো হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

কুন্দুজের কালা-ই-জাল জেলার প্রধান আহমাদ ফাহিম কারলুক বলেছেন, নিরাপত্তা চৌকি লক্ষ্য করে  তালেবানদের একটি বড় দল হামলা চালায়। এতে সেনা ও পুলিশসহ ১০ জন নিহত হয় এবং আহত হয় আরও ১১ জন। কারলুক বলেন, ওই হামলায় ২৫ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

আর প্রতিবেশী বাঘলান ও তাকহার প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে তালেবানদের হামলায় সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য নিহত হয়েছে। তারা বলছেন, ওই হামলায় অনেক তালেবান যোদ্ধাও নিহত হয়েছে।

এদিকে, এমন এক সময় এই হামলার ঘটনা ঘটলো যখন তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় বসার তোড়জোড় চলছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

আফগানিস্তানের ৪ প্রদেশে তালেবান হামলায় নিহত ৩২

আপডেট সময় ০২:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯