ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলো ফিলিস্তিন

অন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। ফিলিস্তিনের তথ্যকেন্দ্র জানিয়েছে, শুক্রবার বিকেলে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে প্রতিরোধ যোদ্ধাদের গুলিতে ড্রোনটি ভূপাতিত হয়।

ইসরায়েলের সেনাবাহিনীও ফিলিস্তিনিদের হাতে ড্রোন হারানোর কথা স্বীকার করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এই খবরের সত্যতা স্বীকার করে বলেছে, গাজার উত্তরে তাদের ড্রোনটি ভূপাতিত হয়েছে। তবে কী উদ্দেশ্যে ড্রোনটি সেখানে পাঠানো হয়েছিল তা তারা উল্লেখ করেনি।

ইসরায়েল মাঝেমধ্যেই ফিলিস্তিনের গাজায় ড্রোনের সাহায্যে গোয়েন্দা তৎপরতা চালায়। এদিকে শুক্রবারও গাজা সীমান্তে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের দখলে থাকা নিজেদের ঘর-বাড়ি ও ভূমি ফিরে পেতে গত বছরের মার্চ থেকে প্রতি শুক্রবার বিক্ষোভ করে আসছেন গাজাবাসী।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে রাতে দোকান খোলা রাখায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলো ফিলিস্তিন

আপডেট সময় ০৩:১৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯