ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় শুধু ওষুধ বা চিকিৎসা নয়, প্রয়োজন সচেতনতা ও পরিচ্ছন্নতার সমন্বিত উদ্যোগ। সেই লক্ষ্যেই দেশের অন্যান্য এলাকার মতো কুমিল্লার মুরাদনগরেও শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কবি নজরুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মুরাদনগরের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা মজিবুল হক, উপজেলা কৃষক দলের সভাপতি নায়েব আলী, সাংবাদিক বেলাল উদ্দিন আহম্মদ, উপসহকারী কৃষি কর্মকর্তা সূফি আহমেদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মসূচির মূল লক্ষ্য হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। বিশেষ করে কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তারের সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে মানুষকে সচেতন করা হবে।
আগামী তিন মাস প্রতি শনিবার দেশব্যাপী এ ধরনের পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথা রয়েছে। স্থানীয় পর্যায়ে এসব কার্যক্রমের মাধ্যমে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মুরাদনগরে চেয়ারম্যানের বিরুদ্ধে ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট সময় ০১:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬