ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাছের সাথে এ কেমন শত্রুতাঃ দুর্বৃত্তরা কাটলো ২ শতাধিক লাউ গাছ

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা এলাকার এক কৃষকের পরিশ্রমের ফসল এক রাতে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার গভীর রাতে মুরাদনগর ও হোমনা উপজেলার সীমানাঘেষা তিতাস নদীর পাড়ে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, পাঁচকিত্তা গ্রামের কৃষক ইব্রাহিম মিয়া নিজের জমি না থাকায় অন্যের কাছ থেকে জমি ভাড়া নিয়ে সবজি চাষ করে জীবিকা নির্বাহ করেন। এ বছরও তিনি একটি এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে ২০ শতক জমিতে লাউ চাষ করেন। রবিবার সকালে খেতে গিয়ে দেখেন তার জমির শত শত লাউগাছ কেটে ফেলা হয়েছে।

কৃষক ইব্রাহিম মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, কিছুদিনের মধ্যেই লাউ বিক্রি শুরু করতাম। আনুমানিক দুই লাখ টাকার লাউ বিক্রি করা যেত। কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গেল। এখন আমি ঋণ শোধ করব কীভাবে? সংসারই বা চলবে কিভাবে?

গ্রামবাসীর দাবি, ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ফসলের ক্ষতি সাধনের উদ্দেশ্যে করা হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ইব্রাহিম মিয়ার অভিযোগ, আমার জমি ভাড়া নিতে চেয়েছিল এক ব্যক্তি। আমি না দেওয়ায় সে ক্ষোভে এই কাজ করতে পারে।

তিনি ইতোমধ্যে হোমনা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

হোমনা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। সরেজমিন পরিদর্শনের পর ভুক্তভোগীকে সুষ্ঠু বিচার পাইয়ে দিতে ইউএনও মহোদয়ের কাছে রিপোর্ট দেওয়া হবে।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন কৃষকের পরিশ্রমের ফল ধ্বংস করা মানে তার জীবনকে ধ্বংস করা। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় কৃষকরা বলছেন, এ ঘটনা শুধু একটি ফসলের ক্ষতি নয়, বরং একজন পরিশ্রমী কৃষকের স্বপ্ন ভেঙে দেওয়ার নামই এই ধ্বংসযজ্ঞ।

‘বিরোধী দলের ওপর কোনো অত্যাচার-জুলুম নয়, তারা আমাদেরই ভাই

গাছের সাথে এ কেমন শত্রুতাঃ দুর্বৃত্তরা কাটলো ২ শতাধিক লাউ গাছ

আপডেট সময় ০৫:৩৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫