ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলে গেলেন প্রবীণ অভিনেতা কাজী জামালউদ্দিন

বিনোদন ডেস্কঃ
প্রবীণ অভিনেতা কাজী জামালউদ্দিন আহমেদ মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
প্রয়াত কাজী জামালউদ্দিন আহমেদের ছেলে কাজী এম আহমেদ জানিয়েছেন, আজ শনিবার বাদ জোহর  গুলশান কেন্দ্রীয় মসজিদে তার বাবার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর  জামালউদ্দিনের মরদেহ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত একটি বিজ্ঞাপনে ‘নাকে তেল দিয়ে ঘুমান’ সংলাপটির জন্য কাজী জামালউদ্দিন জনপ্রিয়তা পেয়েছিলেন। পাশাপাশি তিনি বেশ কিছু নাটকেও অভিনয় করেন।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

চলে গেলেন প্রবীণ অভিনেতা কাজী জামালউদ্দিন

আপডেট সময় ০৯:০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮