ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দিনায় কওমী মাদ্রাসায় ছাত্র বলাৎকার, শিক্ষক গ্রেফতার

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় আট বছরের শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে কওমী মাদ্রাসা শিক্ষক মামুনুর রশিদকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার সন্ধ্যায় অভিযুক্ত ওই শিক্ষককে উপজেলার মাইজখার ইউনিয়নের আলীকামোড়া দারুল কোরআন কমপ্লেক্স থেকে আটক করার পর রাত ১২টায় তাকে পুলিশে দেয়া হয়।

আটক মাদ্রাসা শিক্ষক মামুনুর রশিদ চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত শরফত আলীর ছেলে। আহত মাদ্রাসা ছাত্র সায়মন হোসেন উপজেলার আলীকামোড়া গ্রামের মনির হোসেনের ছেলে। সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করেছে আহত শিক্ষার্থীর বাবা মনির হোসেন।

মনির হোসেন অভিযোগ করেন, গত ১২ নভেম্বর ওই মাদ্রাসায় চাকরি নেয় শিক্ষক মামুনুর রশিদ। কওমী মাদ্রাসা হিসেবে সকল ছাত্র মাদ্রাসায় থাকে। বুধবার ভোরে মামুনুর রশিদ ওই শিক্ষার্থীকে বলাত্কার করে। এতে মারাত্মক আহত অবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এদিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বিক্ষুদ্ধ এলাকাবাসী মাদ্রাসা থেকে শিক্ষক মামুনুর রশিদকে আটক করে গণধোলাই দিয়ে মাথার চুল কেটে দেয়। রাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ তাকে পুলিশে দেয়।

এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, অভিযুক্ত ওই শিক্ষক ঘটনা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

চান্দিনায় কওমী মাদ্রাসায় ছাত্র বলাৎকার, শিক্ষক গ্রেফতার

আপডেট সময় ১১:৩৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮