ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে বাস-ট্রাক ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩৬

 আন্তর্জাতিক;

চীনের পূর্বাঞ্চলে একটি বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন আরো ৩৬ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ মাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় জিয়ানসু প্রদেশের একটি সড়কে শনিবার সকালে ভয়াবহ ওই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে ৬৯ জন যাত্রী ছিল। এছাড়া ট্রাকে ছিল ৩ জন। দুর্ঘটনায় আহত ৩৬ জনের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে থেকে জানা গেছে, বাসের বাম পাশের চাকা পাংচার হয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

চীনে বাস-ট্রাক ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩৬

আপডেট সময় ০৩:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯