ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে “সাপের কামড়ে কিশোরের মৃত্যু”

মু. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সাপের কামড়ে মোহাম্মদ ইমন (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর সোনাপুর গ্রামের মো. হারুন মিয়ার ছেলে।

বৃহস্পতিবার রাতে নিহত ইমনের বাড়ী সংলগ্ন এলাকায়। ইমনের মৃত্যুকে পরিবারে শোকের মাতম চলছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন প্রায় প্রতিদিনের মত বৃহস্পতিবার রাত অনুমান দশটায় বাড়ির পাশে একটি কালভার্টের উপর বসে মোবাইল চালাচ্ছিলেন। এ সময় বিষাক্ত সাপ এসে তাকে কামড় দেয়। সাপের কামড়কে তেমন গুরুত্ব না দিয়ে নিজের মোবাইল চালানোতেই ব্যস্ত থাকে ইমন।

একপর্যায়ে তার শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে পরিবারের লোকজন তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইমনের মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. বায়েজিদ জানান, রাত দুইটায় ইমন নামে সাপে কাটা এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার স্বজনরা। তার দেহকে বিষমুক্ত করতে তাৎক্ষণিক অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। এরপরও তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুনেছি পরে সেখানে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, সাপের কামড়ে কিশোরের মৃত্যুর বিষয়ে কেউ অবহিত করেনি। নিজতের পরিবার চাইলে তাদেরকে এ ব্যাপারে আইনগত সহযোগিতা প্রদান করা হবে।

আপডেট সময় ০৯:৫৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬