মোঃ তপন মিয়া সরকার, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওতাধীন ৯১টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশ পুনর্গঠনের সংগ্রামের প্রতীক। জনগণের আস্থা অর্জন করতে হলে রাজনীতিকে মানুষের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।”
তিনি আরও বলেন, “দলীয় পরিচয়ের চেয়ে জনগণের কাছে গ্রহণযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ। জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঐক্যবদ্ধ বিএনপিই আগামী দিনের শক্তি। ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে দলের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। তৃণমূলই বিএনপির প্রাণ, তাই ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমেই দল আরও শক্তিশালী হবে।”
উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি) মুকুল, পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আঃ লতিফ, যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মোল্লা চেয়ারম্যান, মো. আলমগীর সরকার, সাইফুল ইসলাম (ভিপি রাজ
মোঃ তপন হোসেন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ 










