ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নিরাপত্তা ও নেতৃত্বের পাঠ শেষে এনডিসির সনদ পেলেন কাজী শাহ আরফিন

মুরাদনগর বার্তা ডেস্কঃ

জ্ঞান, অভিজ্ঞতা ও নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচনের মধ্য দিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুরে অনুষ্ঠিত ক্যাপস্টোন কোর্স ২০২৬/২-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন পেশা ও ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এ কোর্সে জাতীয় নিরাপত্তা, নেতৃত্ব, অর্থনীতি, সুশাসন, কূটনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে ক্যাপস্টোন ফেলো কাজী শাহ আরফিন সফলভাবে কোর্স সম্পন্নের সনদ গ্রহণ করেন।

কয়েক সপ্তাহব্যাপী এ কোর্সের বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীরা জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা, রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক উন্নয়ন, কৌশলগত পরিকল্পনা, নেতৃত্ব এবং সমসাময়িক ভূরাজনৈতিক বাস্তবতা নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা পরিদর্শনের মাধ্যমে বাস্তবভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান ক্যাপস্টোন ফেলোরা।

কোর্স সম্পন্নের অনুভূতি ব্যক্ত করে কাজী শাহ আরফিন বলেন, “এই কোর্স আমার জন্য শুধু একটি প্রশিক্ষণ কিংবা সনদ অর্জনের বিষয় ছিল না; বরং দেশ, জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও নেতৃত্বকে আরও বিস্তৃত ও সমন্বিত দৃষ্টিতে বোঝার অসাধারণ একটি সুযোগ ছিল। বিশেষ করে দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে জাতীয় নিরাপত্তা কতটা গভীরভাবে সম্পৃক্ত, সেই উপলব্ধি আরও দৃঢ় হয়েছে।”

তিনি আরও বলেন, বিভিন্ন পেশা ও ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে একসঙ্গে কাজ করা, মতবিনিময় এবং অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে তাঁর চিন্তার পরিধি আরও বিস্তৃত হয়েছে। কোর্স থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এ সময় কাজী শাহ আরফিন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, ফ্যাকাল্টি সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সহকর্মী ক্যাপস্টোন ফেলোদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
সনদ প্রদানের মধ্য দিয়ে ক্যাপস্টোন কোর্স ২০২৬/২-এর আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও অংশগ্রহণকারীদের মতে, এ কোর্স থেকে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও পারস্পরিক যোগাযোগ ভবিষ্যতের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও উন্নয়নকে আরও সমন্বিত ও দূরদর্শী দৃষ্টিতে দেখার ক্ষেত্রে এনডিসির ক্যাপস্টোন কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জনের কারাদণ্ড

জাতীয় নিরাপত্তা ও নেতৃত্বের পাঠ শেষে এনডিসির সনদ পেলেন কাজী শাহ আরফিন

আপডেট সময় ০৫:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬