ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানিতে বন্দুকধারীর হামলা, নিহত ৬

জার্মানির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় এক শহরে গোলাগুলির ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। দেশটির পুলিশ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, রট এম সী শহরে রেল ষ্টেশনের কাছে এক ভবনে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ।

এছাড়া পুলিশ জানিয়েছে, হতাহতদের সঙ্গে হামলাকারীর আগে থেকে সম্পর্ক আছে। তারা একে অপরের চেনাজানা। তবে এই ঘটনায় অন্য কেউ জড়িত নেই বলে খবরে বলা হয়েছে।

বিল্ড ওয়েবসাইট বলা হয়েছে, হামলায় নিহতরা পরিবারের সদস্য। তবে এনিয়ে পুলিশের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় আরো দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

স্কাই নিউজ, বিবিসি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

জার্মানিতে বন্দুকধারীর হামলা, নিহত ৬

আপডেট সময় ০৪:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০