ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রাক-মাইক্রো সংঘর্ষ, নিহত ৬

জাতীয় ডেস্ক:
টাঙ্গাইল সদর উপজেলায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুই শিশুসহ ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে সদর উপজেলার বাসাইল লিং রোডের মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চার আরোহী নিহত ও পাঁচজন আহত হন। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পর দুইজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই শিশু, দুই নারী ও দুইজন পুরুষ। তাদের পরিচয় জানা যায়নি। তারা একই পরিবারের বলে ধারণা করা হচ্ছে।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদক নির্মূলে পুলিশ-জনতার ঐক্যের ডাক

টাঙ্গাইলে ট্রাক-মাইক্রো সংঘর্ষ, নিহত ৬

আপডেট সময় ১২:০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭