ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাস উপজেলায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে তিতাস উপজেলার আড়াইকান্দি এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১১ এর একটি চৌকস দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন— মোহাম্মদ রানা (৪২), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দেওলি চওড়াপাড়া এলাকার গোলজার হোসেনের ছেলে এবং মোহাম্মদ রাহাত (২৩), একই থানার দক্ষিণ লক্ষণখোলা এলাকার শহিদ মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি নারায়ণগঞ্জের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় এবং পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বড় চালানে মাদক সংগ্রহ করে কৌশলে নারায়ণগঞ্জসহ ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার তিতাস থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তিতাসে র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

তিতাসে র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

আপডেট সময় ০৩:৫৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬