ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় গুদামে আগুন, নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্কঃ

দক্ষিণ কোরিয়ায় বুধবার একটি গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭৮ জন কর্মী ছিলেন। এখনো বেশ কয়েকজনকে খুঁজে পাওয়া যায়নি বলে স্থানীয় খবরে উল্লেখ করা হয়।

দক্ষিণ কোরিয়ার ইয়ুনহাব নিউজ এজেন্সির রিপোর্টে বলা হয়, সিউলের পূর্বে ইচেনে অসমাপ্ত একটি চার তলা ভবনে অগ্নিকাণ্ডে এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় সেখান থেকে ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ভবনটিতে অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়।

ভবনটির বেজমেন্টে থাকা দাহ্য পদার্থ বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। বাসস ও গার্ডিয়ান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদক নির্মূলে পুলিশ-জনতার ঐক্যের ডাক

দক্ষিণ কোরিয়ায় গুদামে আগুন, নিহত ৩৮

আপডেট সময় ১০:৩৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০