ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে কিশোর চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

আবু কোরাইশ আপেল দাউদকান্দি (কুমিল্লা):

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম ফাহিম (১২)। ফাহিম সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার শরীফপুর গ্রামের মজিবুর রহমান ও নুনাহার বেগমের ছেলে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দাউদকান্দি মডেল থানাধীন উত্তর নসিরউদ্দি স্লুইসগেট এলাকায় ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোতাবিব্বর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “দৌলদ্দি স্লুইসগেট এলাকা থেকে এক কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। নিহতের গলা কেটে হত্যাকান্ড ঘটিয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা অটোরিকশা ছিনিয়ে নিতে গিয়ে কিশোর ফাহিমকে হত্যা করেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে আসামিদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছি।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দাউদকান্দিতে কিশোর চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

আপডেট সময় ০১:৪৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫