ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

দাউদকান্দি  (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় ঢাকার মোহাম্মদপুর এলাকার মাদক ব্যবসায়ী মো. রুবেলকে (২৮) গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে ইয়াবা রয়েছে- এমন গোপন সংবাদ আসে দাউদকান্দি থানায়। এ সময় পুলিশ টোলপ্লাজায় তল্লাশি অভিযান চালায়। এতে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান। সেখানে ইয়াবাগুলো গণনা করে জব্দ তালিকা করা হয়।

দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টোলপ্লাজায় একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকার কেরানীগঞ্জগামী প্রাইভেটকার থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

বাঙ্গরায় গৃহবধূর মৃত্যু, হাসপাতালে মরদেহ রেখে স্বামী উধাও!

দাউদকান্দিতে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

আপডেট সময় ১১:৪৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬