ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীদ্বারে ইয়াবা-গাঁজাসহ ৬ গ্রেপ্তার, একজনের কারাদণ্ড

আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৭ মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে ৬ জনকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেল ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে দেবীদ্বার থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর নূর মসজিদের পাশ থেকে সুলতানপুর গ্রামের মৃত সাঈদ আলীর ছেলে মো. নয়ন মিয়া (৫২) এবং মৃত জয়দল হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৪৯)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিন বিকেলে সুলতানপুর ইউনিয়নের সানানগর এলাকায় পৃথক অভিযানে বক্তার বাড়ির মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মো. ইউসুফ (২৭), একই এলাকার মৃত আজগর আলীর ছেলে মো. সুরুজ মিয়া (৭০) এবং মুন্সী বাড়ির মো. কাউছার আহমেদ (২৮)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৯ পিস ইয়াবা জব্দ করা হয়।

অন্যদিকে, উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ডালকরপাড় এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ছোটরা এলাকার মো. মামুন (৩৩)-কে ৪ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়া, মোবাইল কোর্ট পরিচালনা করে সুলতানপুর ইউনিয়নের সানানগর গ্রামের মো. মেহেদী হাসান (৩৮)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

দাউদকান্দিতে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

দেবীদ্বারে ইয়াবা-গাঁজাসহ ৬ গ্রেপ্তার, একজনের কারাদণ্ড

আপডেট সময় ১১:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬