ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীদ্বারে ইয়াবা বিক্রির সময় পুলিশের জালে দুই মাদক ব্যবসায়ী

আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন ধামতী গ্রামের সফিকুল ইসলামের ছেলে মো. সবুজ (২২) এবং একই গ্রামের খানমন্দের বাড়ির মো. ডালিম (৩২)।

পুলিশ জানায়, শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধামতী গ্রামের পশ্চিমপাড়া এলাকায় সাদত আলী মেম্বারের বাড়ির পাশের নজরুলের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্রেতার কাছে ইয়াবা বিক্রির সময় দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় আরেকজন অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে মাদক কারবারিদের গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে পারলে মাদক সরবরাহ ও সেবন—দুই-ই কমে আসবে।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক অপর মাদক কারবারিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

দেবীদ্বারে ইয়াবা বিক্রির সময় পুলিশের জালে দুই মাদক ব্যবসায়ী

আপডেট সময় ০৭:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬