ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীদ্বারে মানবিকতায় উজ্জ্বল, সহায়তা পেলেন ৩৮ ক্যান্সার রোগী

আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ক্যান্সারে আক্রান্ত অসহায় ও দরিদ্র রোগীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ‘রেইজ ইয়োর হ্যান্ডস ফর নিডস ক্যান্সার পেশেন্টস’ গ্রুপ। সংগঠনটির উদ্যোগে ও ‘দেবীদ্বার উপজেলা জনকল্যাণ’ সংঘের সহযোগিতায় ৩৮ জন ক্যান্সার রোগীর মাঝে আর্থিক সহায়তা, ঔষধি গাছের চারা এবং ফল ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আহসান পারভেজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ক্যান্সার রোগীদের শুধু ওষুধের প্রয়োজন হয় না, তাদের প্রয়োজন মানসিক শক্তি ও সামাজিক সমর্থন। ক্যান্সার একটি পরিবারের জন্য শুধু শারীরিক নয়, অর্থনৈতিকভাবেও বড় সংকট তৈরি করে। তাই সমাজের সামর্থ্যবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা প্রয়োজন।”

তিনি রোগীদের উদ্দেশ্যে বলেন, “নিজেদেরকে রোগী নয়, যোদ্ধা হিসেবে ভাবুন। আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা থাকলে কঠিন রোগকেও জয় করা সম্ভব।”

ঢাকা বাংলা সরকারি কলেজের অধ্যাপক ও ক্যান্সারজয়ী প্রফেসর ড. জেসমিন পারভীন সিমার সভাপতিত্বে এবং মো. সফিউল্লাহ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, সমাজসেবক আনোয়ার হোসেন ভুলু পাঠান, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সমাজসেবক মো. মোজাফ্ফর আহমেদ, শিক্ষাবিদ ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেন চিকিৎসক ডা. মো. আল আমিন ও ডা. মো. সাহেদ কামাল।

অনুষ্ঠানে উপস্থিত ৩৮ জন ক্যান্সার রোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি তাদের মাঝে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বিভিন্ন ভেষজ ও ঔষধি গাছের চারা, ফল ও সবজির বীজ বিতরণ করা হয়। এসব গাছের পরিচর্যা ও ব্যবহার সম্পর্কেও রোগীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সহায়তা গ্রহণকারী এক রোগীর স্বজন আবেগঘন কণ্ঠে বলেন, “চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। এমন সময়ে কেউ এভাবে পাশে দাঁড়াবে, তা ভাবিনি। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ।”

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. জেসমিন পারভীন সিমা বলেন, “আমি নিজেও একজন ক্যান্সারযোদ্ধা। নিজের অভিজ্ঞতা থেকেই অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাদের মুখে হাসি ফোটাতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের সবাই এগিয়ে এলে কোনো ক্যান্সার রোগী নিজেকে একা মনে করবে না।”

অনুষ্ঠান শেষে মিলনায়তনজুড়ে ছড়িয়ে পড়ে মানবিকতার উষ্ণ আবহ। আয়োজকদের এ ব্যতিক্রমী উদ্যোগ ক্যান্সার আক্রান্ত অসহায় মানুষের মাঝে নতুন আশা ও সাহস জাগিয়ে তুলেছে।

মুরাদনগরে ড্রেজারের দাপটে উধাও হচ্ছে তিন ফসলি জমি

দেবীদ্বারে মানবিকতায় উজ্জ্বল, সহায়তা পেলেন ৩৮ ক্যান্সার রোগী

আপডেট সময় ০২:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬